মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

স্মার্ট পাবনা বিনির্মাণ ও নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে যুব মহিলা লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৬:০৮ অপরাহ্ন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পাবনা-৫ আসনে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপিকে বিজয়ী করার লক্ষ্যে ও স্মার্ট পাবনা বিনির্মাণে পাবনা জেলা যুব মহিলা লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহিম লাল।

পাবনা জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাড. আরেফা খানম শেফালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক কোহিনুর ফেরদৌস কণার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।

এসময় পাবনা জেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোকসানা পারভীন কনক, রাবেয়া খাতুন সুমি, সাংগঠনিক সম্পাদক রুবিয়া খাতুন রোজী, পৌর যুব মহিলা লীগের সভাপতি সাদিয়া আফরিন কথা, সাধারণ সম্পাদক শিউলি আক্তার শাম্মীসহ পাবনা যুব মহিলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর