মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রাজিব হোসেন, চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ৪:৩৩ অপরাহ্ন

পাবনার চাটমোহরে পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ ডিসেম্বর) বেলা ২টার দিকে উপজেলা সদরের গৌর সরকার মোড় এলাকায় ওয়াহেদ আলীর পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর বেলা পুকুর মালিক ওয়াহেদ আলীর স্ত্রী লাশের গন্ধ পায়। পরে পার্শ্ববতী লোকজনকে বলে। পুকুরের কিনারে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত অবস্থায় একজন পুরুষের লাশ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ৩৮ বছর। তার পরনে গেঞ্জি, কালো শার্ট ও জিঞ্জের প্যান্ট ছিল।

চাটমোহর থানার ওসি মোঃ সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর