মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ভাঙ্গুড়ায় বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৫:২১ অপরাহ্ন

লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। তাই জাতির এ সকল শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে তাঁদের বাড়ির আঙিনায় বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন ও স্থানীয় ‘বন্ধু পরিবার’ নামের একটি সংগঠন।

রবিবার (২ ডিসেম্বর) দুপুরে ভাঙ্গুড়া উপজেলার তিনজন বীর মুক্তিযোদ্ধার বসত বাড়ির আঙিনায় বৃক্ষ রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

এসময় ভাঙ্গুড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী ও বন্ধু পরিবার পক্ষে মোঃ মোস্তাফিজুর রহমান ও রাসেল হাসান বিপ্লব উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বিজয়ের এই মাসে তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার ৮০ জন বীর মুক্তিযোদ্ধার বাড়ির আঙিনায় বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ সম্পন্ন করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর