বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

সিংড়ায় ব্যতিক্রমী আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিত

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৩ উপলক্ষে নাটোরের সিংড়া চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ে ব্যতিক্রমী আয়োজনে দিবসটি পালিত হয়েছে। র‍্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান ও অভিনয় করেছেন বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি।
রবিবার (৩রা ডিসেম্বর) বেলা ১২টায় সিংড়া পৌরসভার সোহাগবাড়ি মহল্লায় বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধী দিবসে প্রতিবন্ধী শিক্ষার্থীরা দেশাত্ববোধক গান গেয়েছেন এবং শিক্ষামূলক অভিনয় করেছেন। এতে করে তারা সকলের নজর কেঁড়েছেন।
এসময় উপস্থিত ছিলেন পৌর আ.লীগের সভাপতি ডালিম আহমেদ ডন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, স্থানীয় ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর তরিকুল ইসলাম তপন, ওয়ার্ড আ’লীগের সভাপতি আঃ জলিল, চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আঞ্জুমান আরা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর