মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

পাবনার ৪টি আসনে পুরাতনে ভরসা, বদল একটিতে

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৪:৩৪ অপরাহ্ন

পাবনার ৫টি আসনের মধ্যে একটি আসনে এসেছে নতুন মুখ। আর বাকি চারটি আসনে গত নির্বাচনে মনোনীত প্রার্থীরাই বহাল রয়েছেন।

 

পাবনা-৪ আসনে মনোনয়ন পেয়েছেন প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ। তিনি এবারই প্রথম দলীয় মনোনয়ন পেলেন এবং এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

রবিবার (২৬ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষিত মনোনয়নের তালিকা সুত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

 

পাবনার ৫টি আসনে যারা মনোনয়ন পেলেন তারা হলেন, পাবনা-১ আসনে ডেপুটি স্পীকার ও জেলা আওয়ামীলীগের সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা-২ আসনে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আহমেদ ফিরোজ কবির, পাবনা-৩ আসনে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন, পাবনা-৪ আসনে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ ও পাবনা-৫ আসনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।

 

এক প্রতিক্রিয়ায় পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও দলীয় মনোনয়ন পাওয়া গোলাম ফারুক প্রিন্স বলেন, ‘দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমার উপর আস্থা রাখার জন্য। চেষ্টা করবো সবাইকে সাথে নির্বাচনে পাবনা-৫ আসনে নৌকার বিজয় প্রধানমন্ত্রীকে উপহার দেবার জন্য।’

 

পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও দলীয় মনোনয়ন পাওয়া মকবুল হোসেন বলেন, ‘এলাকার মানুষের দোয়া ও ভালবাসা ছিল। দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা আমাকে আবারও নৌকার কান্ডারী হিসেবে মনোনীত করায়।’

 

উল্লেখ্য, পাবনার ৫টি আসনে নৌকার মনোনয়ন পেতে প্রায় ৭৬ জন দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর