মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

পাবনায় এইচএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৪:৩১ অপরাহ্ন

পাবনা সুজানগর উপজেলা সৈয়দপুর এলাকায় এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মিথিলা নামের এক শিক্ষার্থী।

২৬ নভেম্বর রোববার সকালে ফলাফল প্রকাশ হওয়ার পর গলায় ফাঁস দেয় ওই শিক্ষার্থী। পরে পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতাল এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মিথিলা সৈয়দপুর গ্রামের দেলোয়ার শেখের মেয়ে। সে কাশিনাথপুর মহিলা ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, আমরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়েছি। আসলে এটি একটি খুবই দূ:খজনক ঘটনা। তিনি আরও জানান আইনি পক্রিকার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে মিথিলার অকাল মৃত্যুতে পরিবার স্বজন প্রতিবেশী এবং সহপাঠীদের মাঝে ব্যাপক শোক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর