শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

চাটমোহরে বাসের চাকায় পিষ্ট হয়ে পথচারীর মৃত্যু, আহত ২

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ৯:০৫ অপরাহ্ণ

পাবনার চাটমোহর বাসস্ট্যান্ডে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন এক পথচারী। এ সময় একজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্থ হয়েছে একটি মোটর সাইকেল ও ৩টি দোকান। নিহত পথচারী হলেন চাটমোহর পৌরসভার আফ্রাতপাড়া মহল্লার মৃতঃ শমসের আলীর ছেলে মোফাজ্জল হোসেন মোফা (৩৪)। এ দুর্ঘটনায় উপজেলার বাসস্ট্যান্ড এলাকার ডিম ব্যবসায়ী শরিফুল ইসলাম (৩৫) ও সেলুন ব্যবসায়ী আজগার আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় চাটমোহর বাস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাটমোহর বাসস্ট্যান্ডে শাহজাদপুর ট্রাভেলস’র একটি বাস ওই বাসের হেলপার গাড়িটি ঘুরাচ্ছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মোফাজ্জল হোসেনকে পিষ্ট করে পাশের একটি বাড়ির সামনের দোকানপাটে ঢুকে পড়ে। এতে ৩টি দোকানের ব্যাপক ক্ষতি হয়। এ সময় দোকানে থাকা ডিম ব্যবসায়ী শরিফুল আহত হন। ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেল ভেঙ্গেচুড়ে গেছে। এ বিষয়ে কথা বলার জন্য বাসের কাউকে পাওয়া যায়নি। চালক ও হেলপার পলাতক।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম রেজা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত পরিবার মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে। এ সংবাদ লেখা পর্যন্ত বাসটি ঘটানর স্থলেই ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর