মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আটঘরিয়ায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ২:৫৮ অপরাহ্ন

সমবায় গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে শনিবার(৪ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র্র্যালী ও পতাকা উত্তোলনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার শেখ জাকিয়া সুলতানা।
এসময় সমবায়ের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম,  সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া,  সমবায় প্রতিনিধি ও প্রধান শিক্ষক রইচ উদ্দিন রবি, মরিয়র বেনারসি প্রমুখ। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার রাজু আহমেদ।
সমবায় অফিসার শেখ জাকিয়া সুলতানা বলেন, মানব সম্পদ উন্নয়নে সমবায় বিভাগ উল্লেখযোহ্য ভুমিকা পালন করে থাকে। দেশের মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে সমবায় অধিদপ্তর, বাংলাদেশ সমবায় একাডেমি, কোটবাড়ি, কুমিল্লা ও ১০টি আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট এর মাধ্যমে বিভাগীয় কর্মকর্তা/ কর্মচারী এবং  সমবায়ীদের সমবায় ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধির জন্য  প্রশিক্ষণ প্রদান করে থাকে।
২০২২-২০২৩ সালে প্রশিক্ষণের মাধ্যমে প্রতিটি বছরের ন্যায় এরছরও প্রায় ৫০ জন সমবায়ীকে স্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে। নিজের আর্থ সামাজিক উন্নয়নে একই উদ্দেশ্যে সমষ্টিগতভাবে কোন কাজ করাই সমবায়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর