মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহর বিএনপি-জামায়াতের অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৫:০৭ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলা আওয়ামী লীগ বিএনপি-জামায়াতকে রাজপথে নামতে দেয়নি ও আগামীতেও দিবেনা মর্মে ঘোষনা দিয়েছে। মঙ্গলবার (০১ নভেম্বর /২৩ খ্রি:) সকালে উপজেলা গেট সংলগ্ন রাস্তায় চাটমোহর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিএনপি-জামায়াতের অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে শান্তি সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম এ ঘোষনা দেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে আমরা চলছি, চলবো। আমরা অতন্ত্র প্রহরী হিসেবে জনগণের পাশে থাকবো। পাহারা দেবো। তিনি পুলিশ ও সাংবাদিকদের উপর হামলা ও হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটাই হলো বিএনপি-জামায়াতের আসল চরিত্র।

সকালে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেটে গিয়ে শান্তি সমাবেশ করে। সমাবেশে পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া,আওয়ামী লীগ নেতা খন্দকার মাহবুব এলাহী বিশু, ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম, ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ, যুবলীগ নেতা সাইদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর