মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগ অবৈধ হরতাল, পুলিশ হত্যার বিরুদ্ধে আটঘরিয়ায় বিক্ষোভ মিছিল

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৪:৪৫ অপরাহ্ন

বিএনপি-জামায়াত এর অগ্নিসংযোগ অবৈধ হরতাল ও সরকারি দায়িত্বরত অবস্থায় পুলিশ হত্যার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগ।

আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রবিবার(২৯ অক্টোবর)  সকালে আটঘরিয়া আওয়ামী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আটঘরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ত্রি-রাস্তা মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পাবনা-৪, আটঘরিয়া-ঈশ্বরদী আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিন হোসেন চঞ্চল, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান টুটুল,  পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম, চাঁদভা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক সাবান মন্ডল, মাজপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল বাতেন সরকার,
শ্রমিক লীগের সভাপতি বুলবুল ফকির, সেচ্ছাসেবক লীগের আহবায়ক শরিফুল ইসলাম শরিফ, উপজেলা ছাত্র লীগের সভাপতি খাইরুল হাসান নাসিম, জেলা ছাত্র লীগের সাবেক ধর্ম বিষয়ক  সম্পাদক মোস্তাফিজুর রহমান মুরাদ, আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ, নাসিম উদ্দিন, বাঁধন প্রমুখ।
উক্ত বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর