মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে – কনক শরীফ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: 
আপডেট সময়: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৪:৪৩ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে পুরাতন বাসষ্ট্যান্ডে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদী আওয়ামী লীগের এক উন্নয়ন প্রচার ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১ টার দিকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র ইসাহক আলী মালিথার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সদস্য ও প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী পুত্র সাকিবুর রহমান শরীফ কনক। কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা রফিকুল ইসলাম লিটন। সমাবেশ সঞ্চালনা করেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু। সাকিবুর রহমান শরীফ কনক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা বাংলার মানুষের মুক্তির জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি স্বাধীন জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছি। বঙ্গবন্ধুর আত্মার শান্তির জন্য বাংলাদেশকে বিশ্বের উন্নয়নের শিখরে নিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সারা বংলাদেশে যেসব উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ একা নয়, তার সুফল সকলেই ভোগ করছে। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার উল্লেখ করে তিনি যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষাসহ সকল খাতে অভূতপূর্ব উন্নয়নের বর্ণনা দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ, লক্ষীকুন্ডা ইউপি’র সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মোল্লা, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুর রহমান বিরু, মহিলা আওয়ামী লীগের হামিদা বেগম, সাবিনা খাতুন, যুবলীগ নেতা পুলক সরদার, মিলন চৌধুরী, ছালাম মোল্লাসহ যুবলীগ, ছাত্রলীগ ও অংগ সহযোগী সংগঠনের বিপুল নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর