রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

গোপালপুর ফায়ার স্টেশন ও থানা পুলিশের যৌথ মহড়া প্রশিক্ষণ 

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের নির্দেশে গোপালপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের যৌথ প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।  থানা পুলিশের উদ্যোগে (২৫ জুলাই) শনিবার দুপুরে গোপালপুর থানা প্রাঙ্গণে এ  প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.মুস্তাফিজুর রহমান, থানার সিনিয়র অফিসার মো.আবুল হোসেন খান, মো.আখতারুজ্জামান সোহাগ, গোপালপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো.নজরুল ইসলাম, স্টেশন লিডার মো. মুরাদ হোসেনসহ গোপালপুর থানার সকল পুলিশ সদস্য ও ফায়ার স্টেশনের সকল সদস্যবৃন্দ।
এ বিষয়ে গোপালপুর থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, আমাদের পুলিশ সদস্য রক্ষা পেতে পারে ও অগ্নি নির্বাপন আর যে কোন দুর্যোগ মোকাবেলায় নির্বিঘ্নে কাজ করতে পারে সেই জন্যই এই প্রশিক্ষণ। গোপালপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার নজরুল ইসলাম জানান, প্রশিক্ষণ ছাড়া কোন কাজ করা সম্ভব না, সরকারি সম্পদ জানমাল রক্ষার ক্ষেত্রে কার্যকারী ভূমিকা রাখবে, তাই যৌথ উদ্যোগে প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর