মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আমাদের সুজানগর সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন

সুজানগর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ৪:০২ অপরাহ্ন

আমাদের সুজানগর সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আমাদের সুজানগর এর আয়োজন,পাবনার সুজানগর উপজেলার কামাল পুর উচ্চ বিদ্যালয় মাঠে আমাদের সুজানগর সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন,পাবনা – ২ আসনে সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। কৃষি বিজ্ঞানী ড. মোহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, আমাদের সুজানগরের উপদেষ্টা মন্ডলী সদস্য, কবি ও কথাশিল্পী মোহাম্মদ সেলিমুজ্জামান, সাতবাড়ীয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত। এ সময় সাতবাড়ীয়া ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক সহ কবি, কথাশিল্পী এবং কথাসাহিত্যিক ও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ছিলেন, আমাদের সুজানগর এর সাধারণ সম্পাদক আলতাব হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন, সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম। অনুষ্ঠানে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক আমাদের সুজানগর ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর