মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ১১:২৪ অপরাহ্ন

মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব কালাচাঁদপাড়ায় রেবেকা মমতাজ ফাউন্ডেশন এর আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সেভেন স্টার গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব ইমদাদুল হক মধুর সভাপতিত্বে ও রেবেকা মমতাজ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান খান মানিকের পরিচালনায় বক্তব্য রাখেন শফিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শফিকুল ইসলাম খান।

এসময় পাবনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম খান ওমর, সেভেন স্টার গ্রুপের পরিচালক ফিরোজ হোসেন লালু, আওয়ামী লীগ নেতা দেওয়ান মফিজুল ইসলাম, বিশিষ্ট্য ব্যবসায়ী দেলোয়ার হোসেন লালু, সাদান শামীম সাদ, এটিএন বাংলার পাবনা জেলা প্রতিনিধি মোবারক বিশ্বাস, হৃদয়ে পাবনার আহŸায়ক আর কে আকাশসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন আল-হেলাল জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মো. আল আমিন।

উল্লেখ্য উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ১৫ দিনের সফরে রাষ্ট্রপতি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন। সোমবার সকাল ৮টা ৫০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন।

১৫ দিনের সফরে রাষ্ট্রপতি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন। তার স্ত্রী ড. রেবেকা সুলতানা এই সফরে তার সঙ্গে রয়েছেন। সফর শেষে আগামী ৩০ অক্টোবর দেশে ফিরবেন রাষ্ট্রপতি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর