মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ভাঙ্গুড়ায় হিরোইন ব্যবসায়ী আটক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ৩:০৬ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে এক হিরোইন ব্যবসায়ীকে ১০ পুরিয়া (১গ্রাম) মাদকদ্রব্য হিরোইনসহ আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। শনিবার (১৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলা পৌর সদরের রেলকলোনী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত আঃ মালেক রেলকলোনীর মৃত. হাজী মোরশেদ আলীর ছেলে ও হিরোইন ব্যবসায়ী। ভাঙ্গুড়া থানার ওসি আটকের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা যায়, উপজেলা পৌর সদরের রেলকলোনী এলাকায় আঃ মালেকের নিজস্ব হার্ডওয়ারের দোকানের ভিতরে আরো ১ হিরোইন ব্যবসায়ী মহিলাসহ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে অবস্থান করছে। এমন খবরের ভিত্তিকে ভাঙ্গুড়া থানার এসআই (নিরস্ত্র) মোঃ আকরামুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হিরোইন ব্যবসায়ী আঃ মালেককে আটক করে। এসময় পুলিশে উপস্থিতি টের পেয়ে কৌশলে হিরোইন ব্যবসায়ী মহিলা পালিয়ে যায়। আটককৃতের দেহ তল্লাশী করে ১০ পুরিয়া হিরোইন উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মো. রাশিদুল ইসলাম জানান, আটককৃত আঃ মালেকের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮(ক)/৪১ ধারায় মামলা রজ্জু করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর