মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ভাঙ্গুড়ায় গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ১:৪৮ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে ৪০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোর রাতের দিকে উপজেলার মন্ডুতোষ ইউনিয়নের গজারমারা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মন্ডুতোষ ইউনিয়নের গজারমারা গ্রামের মোঃ রেজাউল করিমের ছেলে জাকির হোসেন (২৫), মোঃ ইদ্রিস হোসেনের ছেলে সেলিম হোসেন (২২) ও মোঃ ইসমাইল হোসেনের ছেলে মিন্টু হোসেন (২০)। আটকের বিষয়টি ওসি নিজেই নিশ্চিত করেছেন।

জানা যায়, উপজেলার মন্ডুতোষ ইউনিয়নের গজারমারা গ্রামের তরুন প্রিন্সিপালের ইট ভাটার পাশের একটি বাগানে ৪ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে অবস্থান করছে। এমন খবরের ভিত্তিকে ভাঙ্গুড়া থানার এসআই (নিরস্ত্র) মোঃ আকরামুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গাঁজা ব্যবসায়ী জাকির, সেলিম ও মিন্টুকে আটক করে। এসময় পুলিশে উপস্থিতি টের পেয়ে আরোও এক জন পালিয়ে যায়। আটককৃতদের দেহ তল্লাশী করে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে গাঁজা বিক্রির আরো ৬৮০ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মো. রাশিদুল ইসলাম জানান, আটককৃত আসামীদেরকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৯ (ক)/৪১ ধারায় মামলা রজ্জু করে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠনো হয়েছে। মাদকের বিরুদ্ধে এধরণের অভিযান আগামীতেও অব্যহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর