মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চাটমোহরে গলায় ফাঁস নিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ৪:৩০ অপরাহ্ন

পাবনার চাটমোহরে গালায় ফাঁস নিয়ে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। নিহত কলেজ ছাত্রীর নাম মেঘলা বিশ্বাস (১৭)। সে উপজেলার মথুরাপুর ইউনিয়ন সাড়োরা গ্রামের বিপ্লব বিশ্বাসের মেয়ে। বুধবার ( ১১ অক্টোবর) সকাল ৮ টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে। মেষলা চাটমোহর মহিলা ডিগ্রি কলেজ প্রথম বর্ষের ছাত্রী।

নিহতের বাবা বিপ্লব বিশ্বাস জানান, প্রতিদিনের মত মঙ্গলবার কলেজ শেষ করে বাসায় গেলে সন্ধ্যার দিকে পড়া লেখার জন্য তার মা বকা দিলে রাতের খাওয়া শেষ করে রুমে চলে যায়। তারপর বুধবার সকাল ৮ টার দিকে ঘুম থেকে উঠতে দেরি হলে ডাকাডাকির এ পর্যায়ে কোন সাড়া না পেয়ে ঘরের দরজা খুলে ডাবের সাথে ওড়না দিয়ে ঝুলতে দেখে চাটমোহর থানা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে চাটমোহর থানার ওসি তদন্ত নয়ন সরকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে । এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর