মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

সুজানগরে জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দের মতবিনিময় সভা

সুজানগর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ১১:৩৯ অপরাহ্ন

উপজেলা প্রশাসনের আয়োজনে, জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাথে উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই।এ সময় আরো বক্তব্য দেন, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী প্রমুখ। মতবিনিময় সভার পূর্বে জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন করেন ও ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ তরিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর