মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

ভাঙ্গুড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্মার্ট প্রাথমিক শিক্ষা মেলা অনুষ্ঠিত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৩৩ অপরাহ্ন

প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় দিন ব্যাপি স্মার্ট শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার বীর মুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটোরিয়ামে এই মেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ এলাকার (ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর) সংসদ সদস্য আলহাজ মো. মকবুল হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো.বাকি বিল্লাহ, ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিয়া আক্তার রোজী, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রন্জু, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মো.রাশিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ প্রমুখ।

সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান এ উপজেলার কিছু প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিতে প্রযুক্তি ব্যবহারে উৎসাহ প্রদানের জন্য ফ্রি ডিভাইস বিতরণ করেন। এসব যথাযথভাবে প্রয়োগ হচ্ছে কিনা তার তত্তাবধানও করেন তিনি। ফলে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে আগ্রহ সৃষ্টি হয়। বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াডের এই মেলায় সেসব উপকরণ ও এ সংক্রান্ত কনটেন্ট প্রদর্শণ করা হয়।

এসময় শিক্ষার্থীদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে তুলার উদ্দেশ্যে প্রাথমিক স্মার্ট শিক্ষা মেলায় গণিত ও অলিম্পিয়াডের আয়োজন করা। পরবর্তীতে যাতে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্মার্ট শিক্ষায় উদ্বুদ্ধ হতে পারে। উপজেলার ভাঙ্গুড়া মডেল ও শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ দশটি বিদ্যালয় স্টল স্থাপন করে উপকরণাদি এবং কনটেন্ট প্রদর্শন করে। পরে মেধা বিকাশে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান, সংবাদকর্মী ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর