মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

নিউইয়র্কে শিল্পাঙ্গন নাট্য সন্মাননা পেলেন পাবনার তানভীর শেখ

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৯:১২ অপরাহ্ন

আমেরিকার নন্দিত নাট্য সংগঠন সেন্টার ফর বাংলা ক্রিয়েটিভ ওয়ার্কস এর নিয়মিত আয়োজন ‘শিল্পাঙ্গন নাট্যমেলা-২০২৩’ এ নাট্য অভিনেতা হিসেবে বিশেষ সন্মাননা পেলেন অভিনেতা পাবনার শেখ তানভীর আহমেদ।
সারাদিন ব্যাপী এবারের আসরে গতকাল স্থানীয় সময় ২৪শে সেপ্টেম্বর ২০২৩ নিউইয়র্কের লং আইল্যান্ডে অবস্থিত লেভিটটাউন হলে জমকালো থিয়েটার উৎসবে একই দিনে পরপর দুটি নাটকে অসামান্য অভিনয় দক্ষতায় এ পুরস্কার পেলেন তিনি।
উৎসব সমাপনী পর্বে হল ভর্তি দর্শকের উপস্থিতিতে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন বাংলাদেশের বরেণ্য নাট্য ব্যক্তিত্ব ও একুশে পদক প্রাপ্ত অভিনেতা জনাব আবুল হায়াত ও তার স্ত্রী মাহফুজা খাতুন শিরিন।
এর আগে এ দিন বিকেলে নাট্যসংগঠন ‘কৃষ্টি’ প্রযোজিত ও জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা কালজয়ী নাটক ‘রাজা ঈদিপাস’ এ গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় এবং একইদিন সন্ধ্যায় নাট্যসংগঠন ‘শিল্পাঙ্গন’ প্রযোজিত ও
নজরুল ইসলাম নির্দেশিত অনুবাদের নাটক ‘জমা খরচ ইজা’ তে বিশেষ চরিত্রে মূকাভিনয়ে অংশ নেন গুণী এ অভিনেতা ও ব্ল্যাকফ্লেইম থিয়েটার প্রধান তানভীর শেখ।
বর্তমানে যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ট্রাইন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এ শিল্পী থিয়েটার অঙ্গনে কাজ করে চলেছেন ১৫ বছরেরও বেশি
সময় ধরে এবং দেশ বিদেশের উল্লেখযোগ্য ফেস্টিভ্যালে অংশগ্রহনের পাশাপাশি পেয়েছেন জাতীয় এ অন্তর্জাতিক পুরস্কার ও অসংখ্য সন্মাননা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর