মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

চেয়ারম্যান কালাম হাজারো মানুষের ভালোবাসায় চির বিদায় নিলেন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ১:৩৮ অপরাহ্ন

ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল কালাম আজাদ এর জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় পাকশীর আমতলা রেলওয়ে ফুটবল মাঠ প্রাঙ্গনে জানাজার নামাজ শেষে পাকশীর রেলওয়ে কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় মরহুমের জানাজার নামাজে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী, এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক এবং তিন তিনবারের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জি য়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির কার্যকরী সদস্য সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার, জামায়াতে ইসলামীর পাবনা জেলা আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাসুদ খন্দকারসহ কেন্দ্রীয় শ্রমিকদলের কার্যকরী সভাপতি আহসান হাবীব, ঈশ্বরদী পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির আহ্বায়ক এস এম ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আঃ রাজ্জাক ফিরোজ, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আমিনুর রহমান স্বপন, বিএনপির নেতা রবিউল ইসলাম রবি, সাঁড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্কাস আলী, ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন নিফা, ফেলা মন্ডল, আশরাফুল ইসলাম দিপু,  আলহাজ্ব মোঃ ফুল জুয়েল, ঈশ্বরদী পৌর যুবদলের সদস্য সচিব কেএম সাজেদুজ্জামান জিতু, ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান কল্লোল, ঈশ্বরদী পৌর যুবদলের নেতা রাশেদুল ইসলাম রিপন, ঈশ্বরদী পৌর যুবদলের নেতা সাব্বির হাসান সাইদুল, ঈশ্বরদী পৌর যুবদলের নেতা সাইদুর রহমান সাঈদ, ঈশ্বরদী  উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মাহামুদ হাসান সোনামনি, ঈশ্বরদী পৌর ৭নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক চয়ন সরদার, ঈশ্বরদী পৌর ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি রিংকু শেখ, ঈশ্বরদী পৌর যুবদলের নেতা মেহেদী হাসান রনি ফকির, ঈশ্বরদী পৌর যুবদলের নেতা জহুরুল ইসলাম জুই, ঈশ্বরদী পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল্লাহ রউফ আব্দুল, ঈশ্বরদী পৌর যুবদলের নেতা এনামুল হক জসিম শেখসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। এসময় দলীয় ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মরহুম আব্দুল কালাম আজাদের কফিনে ফুলেল তোড়া দিয়ে শেষ শ্রদ্ধা জানান নেতা-কর্মীরা। উল্লেখ্য, ১৯৯৪ সালে (২৩ সেপ্টেম্বর) ঈশ্বরদী রেলস্টেশনে তৎকালীন  বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ,  বোমা নিক্ষেপ ও হামলার মামলায় রায়ে আসামি হিসেবে আবুল কালাম আজাদ যাবজ্জীবন কারাদন্ড  সাজা ভোগ করছিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে। আবুল কালাম আজাদ এর ছোট ভাই আলম জানান, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে কারা কতৃপক্ষ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর