মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

নেতাকর্মী সাথে নিয়ে জীবন বৃত্তান্ত জমা দিলেন নাসিম

শরিফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৪৪ অপরাহ্ন

শত শত নেতাকর্মী সাথে নিয়ে জীবন বৃত্তান্ত জমা দিয়ে ব্যাপক সারা ফেললেন আমিনপুর থানা যুবলীগের আহ্বায়ক প্রার্থী এস,এম নাসিম জামান।
গতকাল ৯ ই সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে শত শত নেতাকর্মী সাথে নিয়ে প্রাইভেট কার ও মাইক্রোবাসের একটি বহর নিয়ে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার জন্য পাবনা জেলা যুবলীগের দলীয় কার্যালয় এর উদ্দেশ্যে রওনা হন, আমিনপুর থানা যুবলীগের আহবায়ক প্রার্থী এস,এম নাসিম জামান।
জানা যায় এস,এম নাসিম জামান সক্রিয় আওয়ামীলীগ পরিবারের সন্তান। আমিনপুর থানাধিন ঢালারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোরবান আলী সরদারের সুযোগ্য বড় ছেলে এস এম নাসিম জামান।
বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে ছাত্র জীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছেন এস,এম নাসিম জামান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এস,এম নাসিম জামান বলেন, পাবনা জেলা যুবলীগের কর্ণধর নেতাকর্মীরা আমাকে যদি যোগ্য মনে করে আমিনপুর থানা যুবলীগের আহ্বায়ক মনোনীত করেন, তাহলে আমি সন্ত্রাস ও মাদক মুক্ত আমিনপুর থানা যুবলীগের একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেব। যে কমিটি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
 পড়ে নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা যুবলীগের দলীয় কার্যালয়ে জীবন বৃত্তান্ত জমা দেন এস,এম নাসিম জামান। এসময়ে শত শত নেতাকর্মীদের জয়বাংলা স্লোগান মুখরিত হয়ে ওঠে পাবনা জেলা যুবলীগের দলীয় কার্যালয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর