মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

ঈশ্বরদীতে ফেসবুকে স্ট্যাটাস লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৫২ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে নিজের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস পোস্ট করে গলায় ফাঁস দিয়ে রিফাত হোসেন (১৯) নামে এক যুবক
আত্মহত্যা করেছে। শুক্রবার দিবাগত রাতে ঈশ্বরদী পৌর শহরের পূর্ব নুর-মহল্লা বস্তিপাড়ার কহিনূর বেকারির বিস্কুট কারখানায় এ ঘটনা ঘটে। নিহত রিফাত হোসেন নীলফামারী জেলার চাপরা ইউনিয়ন বড়ই গ্রামের মোঃ সিদ্দিকুর হোসেন এর ছেলে ও ঈশ্বরদীর কহিনূর বেকারী বিস্কুট কারখানায় কর্মরত শ্রমিক ছিলেন। কারখানার মালিক মোঃ নাসির শেখ ও স্থানীয়রা জানান, প্রতি সপ্তাহের মত শুক্রবার রাতেও কিছু কর্মচারী কাজ শেষ করে বাড়ি চলে যায়। রিফাত হোসেন অন্যদিনের মত বৃহস্পতিবার রাতে কাজ শেষ করে কারখানার ভেতরে ঘুমায়।
কিন্তু সকালে ঐ কক্ষের ভেতরে ফ্যানের সাথে তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা। এদিকে ভোর রাতে রিফাত হোসেন তার নিজের ফেসবুকে আত্মহত্যার বিষয়ে একটি স্ট্যাটাস লিখে পোস্ট দেয়। ঐ স্ট্যাটাসে সে লিখেন আমি লাইফে এসে যা কিছু করেছি তা ক্ষমার যোগ্য নয়। আমি আমার বাবা-মাকে অনেক কষ্ট দিয়েছি। আল্লাহ যেন আমার বাবা-মাকে ভালো রাখেন। আমি আমার বাবা-মায়ের জন্য কিছু করতে পারিনি। বিদায় পৃথিবী, বিদায় পৃথিবী। ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির আইসি এ আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নীলফামারী জেলায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর