শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ জন

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩, ১:২৩ পূর্বাহ্ন

পাবনা-ঈশ্বরদী মহাসড়কের সিডগোডাউন নামক স্থানে বাস ও সবুজ সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার(৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে মহাসড়কের টেবুনিয়া সিডগোডাউন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
নিহতরা হলেন, সুজানগর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে রিফাত আল সিফাত (২১) ও চাটমোহর উপজেলার পাশ্বডাঙ্গা গ্রামের মুঞ্জু মাস্টারের ছেলে রুবায়েত হাসান নোমান (২২)।
নিহত সিফাত চলতি বছরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রাজশাহী, খুলনা ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় ছিলেন। গত বছর খুলনা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হয়েছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাশুরিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই বেলাল হোসেন জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা রাব্বি নামক বাসের সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে পাঁচজন আহত হন।
স্থানীয় তাদেরকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পুলিশ বাসটিকে জব্দ করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর