মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ, বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর

ভাঙ্গুড়ায় দশ দিনব্যাপী আনসার ভিডিপি’র প্রশিক্ষণ সমাপ্ত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ৪:৩৩ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় দশ দিনব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের বোয়াইলমারী লতিফা আয়শা ওহাবিয়া দাখিল মাদ্রাসায় দশ দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৬৪ জন ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে সনদপত্র, ভাতা ও পুরস্কার প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপি পাবনার জেলা কমান্ড্যান্ট সাজ্জাদ মাহমুদ।

এ সময় ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল, উপজেলা প্রশিক্ষক সামিউল ইসলাম, বোয়াইলমারী লতিফা আয়শা ওহাবিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল বাছেত, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার সাখাওয়াত হোসেন, মন্ডতোষ ইউনিয়ন দলনেতা সবুজ হোসেন, পার- ভাঙ্গুড়া ইউনিয়ন দলনেত্রী রত্না খাতুন ও ইউনিয়ন আনসার সহকারী প্লাটুন কমান্ডার জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল বলেন, প্রশিক্ষনার্থীদের দক্ষ মানবসম্পদ ও প্রশিক্ষিত জনবল হিসেবে গড়ে তোলাই ছিল প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর