মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিএনজি মটরসাইকেল সংঘর্ষে নিহত১, আহত ৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

নওগাঁর রাণীনগরে সিএনজি চালিত অটোরিক্সা ও মোটরসাইকেলের সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন। সোমবার সকাল আনুমানিক ১১টায় উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া ব্রিজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত হুমাইরা খাতুন (৪) জেলার ধামইরহাট উপজেলার চৌঘাট গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। আহতরা হলেন, উপজেলা সদরের লোহাচুড়া গ্রামের সিএনজি চালক লেবু হোসেন (৫০), মোটরসাইকেল চালক মোয়াজ্জেম হোসেন (৫২), গুয়াতা এলাকার মোসারব হোসেন (২৮), কালীগ্রামের সাব্বির (১৬) ও তার মা সালমা (৪৫)।

রাণীনগর থানা সূত্রে জানা যায়, সকালে সিএনজি চালক যাত্রী নিয়ে আবাদপুকুর থেকে রাণীনগর আসছিল। মোটরসাইকেলটিও রাণীনগরের দিকে যাচ্ছিলো। পথে সোনাকানিয়া জোড়া ব্রিজ এলাকায় সিএনজি একটি ব্রিজ দিয়ে এবং মোটরসাইকেল অপর ব্রিজ দিয়ে সড়কে নামার সময় সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি যাত্রী  সহ সড়কের পাশে খাদে পড়ে যায়। আর মোটরসাইকেল চালক সড়কে ছিটকে পড়েন। এতে সিএনজি চালকসহ পাঁচজন ও মোটরসাইকেল চালক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
গুরুত্বর আহত সিএনজি চালক লেবু, যাত্রী হুমাইরা ও মোটরসাইকেল চালক মোয়াজ্জেমকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শিশু হুমাইরা মারা যায়। অবস্থার অবনতি হলে সিএনজি চালক লেবু ও মোটরসাইকেল চালক মোয়াজ্জেমকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর