মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাবেক ইউঃপিঃ সদস্য নিহত

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ 
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

নাটোরের নলডাঙ্গায় দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রমজান আলী (৬০) নামে স্থানীয় এক বিএনপির নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ইউনিয়ন ছাত্রদলনেতা আব্দুস সাত্তারসহ তিনজন।
রোববার (৯ জুলাই) বিকেল সোয়া ৬টার দিকে উপজেলার শেরকোল-নলডাঙ্গা আঞ্চলিক সড়কের রায়সিংহপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রমজান আলীর রায়সিংহপুর গ্রামের বাসিন্দা। ৪নং পিপরুল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউঃপিঃ সদস্য ও পিপরুল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি। আহতদের মধ্যে আব্দুস সাত্তার ওই গ্রামের বাসিন্দা এবং পিপরুল ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক। অপর মোটরসাইকেলের দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, বিএনপির বিক্ষোভ মিছিল করে সন্ধ্যার আগে রমজান আলী মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে তারঁ বাড়ির অদূরে শেরকোল-নলডাঙ্গা সড়কে বিপরীত দিক থেকে আসা অপর এক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় তাঁকে বহনকারী মোটরসাইকেলচালক আব্দুস সাত্তার এবং অপর মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। এ অবস্থায় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।
ওসি আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক ভাবে পুলিশ পাঠানো হয়েছে। রমজান আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর