রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ব্রাহ্মণবাড়িয়ায় এ,এস,আই হত্যার প্রধান আসামী মামুন বন্দুকযুদ্ধে নিহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় এ,এস, আই হত্যার প্রধান আসামি মামুন র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) দিনগত গভীর রাতে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারে এ ঘটনা ঘটে
নিহত মামুন চান্দপুর গ্রামের মুছার মিয়ার ছেলে।

র‍্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার প্রধান আসামি মামুনকে ধরতে র‍্যাবের একটি দল রাতে চান্দপুর বাজারে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মামুনের বাহিনী গুলি চালায়, আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালালে মামুন গুলিবিদ্ধ হলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর