রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

বরিশালে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সভা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
“নারী ও শিশু নির্যাতন এবং বাল্য বিবাহের কোন ক্ষমা নেই” শ্লোগানকে সামনে রেখে জেলার গৌরনদী উপজেলা বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে প্লাটফরম এর শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিসিডিবির হলরুমে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা আভাস, রুপান্তর ও যশোর রাইটস্ এর যৌথ আয়োজনে ইউএসএআইডিএবং ইউকেএইডের যৌথ অর্থায়নে এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশন্যালের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা প্লাটফরমের সহ-সভাপতি ইউপি সদস্য অমলা রানী বিশ্বাস।

 

আভাসের প্রজেক্ট অফিসার নার্গিস পারভীন মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এইড’র নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী, সিসিডিবির এরিয়া ম্যানেজার ডেনিশ মারান্ডী, ডাঃ মণীষ চন্দ্র বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সহপ্রচার সম্পাদক হাসান মাহামুদ, নারী নেত্রী মাধুরী রানী দাস, রুশিয়া বেগম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর