রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

গৌরনদীতে হাঁসের খামারে দুর্বিত্তদের বিষ প্রয়োগে শতাধিক হাঁসের মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতি গ্রামের সবুজ চাপরাশির হাঁসের খামারে রোববার রাতের আধারে দুর্বিত্তরা হাঁসের খামারে খাবারের সাথে বিষ প্রয়োগ করে। বিষ যুক্ত ওই খাবার খেয়ে ফার্মের দুই শতাধিক হাঁসের মধ্যে শতাধিক হাঁস মারা যায়। বাকী হাঁসগুলো অসুস্থ্য হয়ে পরেছে। সোমবার সকালে গৌরনদী মডেল থানা পুলিশ ও উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খামারের মালিক সবুজ চাপরাশির স্ত্রী রাজিয়া বেগম জানান, কয়েকটি এজিও ও আত্মীয় স্বজনদের কাছ কাছ থেকে ঋণ নিয়ে ৬মাস পূর্বে বাড়ির পাশে হাঁসের খামার করেন তারা। খামারে দুই শতাধিক হাঁস ছিল। প্রতি দিনের ন্যায় রোববার সন্ধ্যায় খামার বন্ধ করে বাড়িতে যান। রাতের আঁধারে দুর্বিত্তরা খামারের ষ্টিলের নেটের বেড়া কেটে খাবারের সাখে বিষ প্রয়োগ করে, ওই বিষাক্ত খাবার খেয়ে শতাধিক হাঁস মারা গেছে।

 

সোমবার সকালে খামারে খাবার দিতে গিয়ে ঘটনা দেখতে পান তিনি। বাকী হাঁস অসুস্থ্য হয়ে কাতরাচ্ছে। শেষ সম্বল হারিয়ে পাগল প্রায় এখন রাজিয়া।গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্বিত্তদের চিহ্নিত করনের অনুসন্ধান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর