সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাটমোহরে কথিত চক্ষু চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহরে সনদ দেখাতে না পারায় চক্ষু ডাক্তারের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্ট এলাকার চক্ষু ডাক্তার আলমগীর হোসেন কে জরিমানা করে পাবনা জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল সাদাত রত্ন। মেডিক্যাল পাশ না করে ব্যবস্থাপত্র লেখা ও বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের অনুমতি না নিয়ে ব্যবস্থাপত্র লেখা ও  অনুমোদনহীন ঔষধ সংরক্ষনের দায়ে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ধারা ২২ উপ ধারা ১ এর শর্ত ভঙ্গ করায় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ডাদেশ প্রদান করা হয়।

এসময় পাবনা জেলা এনএসআই সহকারী পরিচালনক এইচ এন ইমরান, চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার রুহুল কুদ্দুস ডলার সহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলমগীর হোসেন আদালতে নগদ অর্থ প্রদান করে মুক্ত হন।

উল্লেখ্য, ওই চিকিৎসক এক সপ্তাহ আগেও ভাঙ্গুড়া পৌরসভার রেল চত্তরে রুমী ড্রাগ হাউজে চেম্বার খুলে চক্ষু রোগী দেখেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর