শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

তাহেরপুরে পথচারীদের মাঝে পথিক বিনোদন ক্লাব ও সমাজকল্যাণ সংস্থার ইফতার বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

আজ বৃহস্পতিবার রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার পথিক বিনোদন ক্লাব ও সমাজকল্যাণ সংস্থার উদ্দগে সাধারন ৩০০পথ চারী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতারের বাকি মাত্র ৪০ মিনিট। এরই মধ্যে তাহেরপুর পুলিশফাঁড়ি রোড এলাকা হয়ে হরিতলার দিকে যাওয়া কিংবা বাজার থেকে কলেজ রোডে আসা পথচারীদের চোখ আটকে যায় টেবিলে সাজানো ইফতারির প্যাকেট দেখে। ইফতার সামগ্রী ঘিরে দাঁড়িয়ে ছিলেন বেশ কয়েকজন তরুণ। করোনার এই দুর্যোগে পথ চলতে চলতে ইফতারের সময় ঘনিয়ে আসলেও যারা নানা কারণে বাড়ি পৌঁছাতে পারেন না তাদের জন্য পথিক বিনোদন ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থার এর এই আয়োজন। দায়িত্বে থাকা তরুণরা অটোরিকশা বা রিকশা/ভ্যান চালকসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ইফতারি বিতরণ করছেন। তবে এ পথচারীদের মাঝে ইফতারি বিতরণ রমযান মাসে মাঝে মাঝে চলবে বলে জানিয়েছে, পথিক বিনোদন ক্লাবের সভাপতি সন্দীপ রায় টিংকু, কার্যনির্বাহী সদস্য মোঃ জাহিদুল ইসলাম শোভন ।

এ আয়োজন সম্পর্কে বলেন, করোনার এই দুর্যোগে নানা কারণে অনেক মানুষ ইফতারের সময়েও রাস্তাঘাটে থেকে যান, তাদের জন্য বিনামূল্যে ইফতারি বিতরণের ব্যবস্থা করেছি। এ সময় ইফতার সেবায় নিয়োজিত তরুণরা সবার হাতে ইফতারির প্যাকেট তুলে দেন। ইফতার এর প্যাকেট প্রাপ্ত এক ভ্যানচালক বলেন, করোনার এই দিনে সারাদিন রোজা রেখে ভ্যান চালিয়ে যে আয় হয় তাতে সংসার চলে না। ইফতারির দোকানে যাওয়ার সাহস হয় না। ইফতারির যে দাম তাতে আমাদের মতো গরিব মানুষের পক্ষে তা কেনা সম্ভব নয়। এখানে বিনামল্যে ইফতারি করতে পেরে ভালো লাগছে।

ইফতার বিতরণ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পথিক বিনোদন ক্লাবের সাধারন সম্পাদক শ্রী সজল, কার্যনির্বাহী সদস্য মোঃ জাহিদুল ইসলাম শোভন, বাধন সরকার, মলয় হালদার, অনিক কুমার সাহা, মনোজ,মিঠন কুমার , রিপন কুমার , বিদূত সরকার, রজত দাস, প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর