মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

হরিপুরে প্রাথীর নির্বাচনী অফিস ভাংচুড় আহত-৬

জহরুল ইসলাম ( জীবন), হরিপুর(ঠাকুরগাও)প্রতিনিধি :
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

ঠাকুরগাওয়ের হরিপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এক স্বতন্ত্র প্রার্থীর একটি প্রাইভেট কার ও ৪টি মোটর সাইকেল সহ নির্বাচনী অফিস ভাংচুড়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার তোররা বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নির্বাচনী প্রচারণা নিয়ে হরিপুর সদর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম ( চশমা মার্কা) ও নজরুল ইসলামের ( ঘোড়া মার্কা) সমর্থকদের মধ্যে রাত ৯ টার দিকে  দক্ষিন তোররা গ্রামে মারামারি হয়। এ সময় চেয়ারম্যান প্রার্থী রফিকুলের নিজস্ব প্রাইভেট কার ও ৪ টি মোরসাইকেল ভাংচুড় করা হয়। আহত হয় ৬ জন। এর জেরে ঐ দিন রাতেই তোররা বাজারে রফিকুলের নির্বাচনী অফিস ভাংচুড়ের ঘটনা ঘটে। বিক্ষুব্ধরা চেয়ার, টেবিল ভাংচুড় করা সহ নির্বাচনী পোষ্টা ছিড়ে ফেলে। আহতদের মধ্যে দুইজনকে হরিপুর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নেয়। হাসপাতালে ভর্তি হওয়া দুজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চেয়ারম্যান প্রার্থী রফিকুলের দাবি, প্রতিদন্ডী প্রার্থী নজরুলের লোক জন তোররা গ্রামে তার নির্বাচনী বৈঠকে হামলা করে গাড়ি ভাংচুড় করে এবং কর্মী সমর্থকদের মারপিট করে জখম করে। পরে তারা আবার তোররা বাজারে রফিকুলের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাংচুড় চালায়।

এদিকে প্রতিপক্ষের উপর হামলা প্রসঙ্গে চেয়ারম্যান প্রার্থী।নজরুল ইসলাম বলেন, তার লোকজন কারো উপর হামলা করেনি বা কারো অফিস ভাংচুড় করেনি। নিজেরাই ঘটনা ঘটিয়ে আমার উপর দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে।
হরিপুর থানার ওসি তাজুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ১১ নভেম্বর উপজেলার ছয়টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর