মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নাগরপুর সলিমাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী অপুর নির্বাচনী শো-ডাউন

ডা.এম.এ.মান্নান ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ামীলীগের  সাংগঠনিক সম্পাদক ও সলিমাবাদ ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী মো. শাহীদুল ইসলাম খান অপুর বিশাল শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন আওয়ামীলীগ ও গ্রামবাসীর উদ্যোগে এ শো-ডাউনে আয়োজন করা হয়। মটরসাইকেল শো-ডাউনটি সলিমাবাদ থেকে বের হয়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ড প্রদক্ষিন করে। ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী নিয়ে নিজ বাসা ভবনে নির্বাচনী মতবিনিময় সভা করেন তিনি। এসময় ইউনিয়ন আওয়ামীলীগসহ সকল ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় চেয়ারম্যান প্রার্থী মো. শাহীদুল ইসলাম খান অপু বলেন, আমি দীর্ঘ দিন ধরে আওয়ামী পরিবারের সাথে জড়িত। আমার পরিবার থেকে নাগরপুর উপজেলায় প্রথম এমপি নির্বাচিত হয়ে আমার চাচা সেতাব মোক্তার আপনাদের পাশে ছিলো আমিও আপনাদের পাশে আছি এবং থাকবো। আমি অনেক সময় রাজনৈতিক কারনে আপনাদের অনেক কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতিক দিয়ে আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। আমার বলার মধ্যে কোন ভূল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখে আগ্রামী ২৮ নভেম্বর সলিমাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে বিজয়ী করবেন। আামাকে নয় আপনারা নৌকা প্রতিককে বিজয়ী করে প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর