সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাটোরে নোভেল করোনা ভাইরাস(কোভিড-১৯) প্রতিরোধ পক্ষ পালিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ

নোভেল করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে নাটোরের জনগণকে সচেতন করার জন্য ২১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত নাটোরে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ পক্ষ পালন করা হবে। নাটোর করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির উদ্যোগে আজ পথসভা, পিকেটিং ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

 

রবিবার বেলা সাড়ে দশটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ঘন্টা ব্যাপী কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে এই কর্মসূচী পালন করা হয়। পথ সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোরের সিভির সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী প্রমুখ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বক্তারা স্বাস্থ্য বিধি অনুসরন ,সামাজিক দুরত্ব পালন সহ মাস্ক পরিধানের উপর গুরুত্বারোপ করেন। একই সাথে আজকে থেকে মাস্ক পরিধান না করলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী দেন। পরে পথচারী , অটো ও রিকাসা চালকদের মধ্যে মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ , পুলিশ সুপার লিটন কুমার সাহা, পৌর মেয়র উমা চৌধুরী জলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর