সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আগৈলঝাড়ায় মাদকসহ সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১, ৯:৩৮ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রত্নপুর ইউনিয়নের চাউকাঠী গ্রাম থেকে আব্দুর রব সরদারের ছেলে রফিকুল সরদারকে ৫পুড়িয়া গাঁজাসহ এসআই আলী হোসেন বুধবার রাতে গ্রেফতার করেছে। এঘটনায় এসআই আলী হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত রফিকুল জিআর ৮৩/১৬ মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী। আদালত রফিকুলকে ৬ মাসের মিনাশ্রম কারাদন্ড ও ১হাজার টাকা জরিমানার রায় প্রদান করেছে। রায় ঘোষণার দিন থেকে রফিকুল পলাতক ছিল।
অন্যদিকে ওই রাতে পৃথক অভিযান চালিয়ে একই গ্রামের আসাদুল হক হওলাদারের ছেলে সুজন হাওলাদারকে এএসআই মাকদুদুর রহমান গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সুজন হাওলাদারও জিআর ৮৩/১৬ মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ও ১হাজার টাকা জরিমানা করা রায়ের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর