বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

চুরি করতে গিয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যা;গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

আলোচিত ব্যাংক কর্মকর্তা মঞ্জুর মোর্শদকে হত্যাসহ চুরি ও ডাকাতির পৃথক দুটি ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, হত্যাসহ চুরি ও ডাকাতির সাথে তারাসহ তাদের গ্রুপের আরও সাতজন সদস্য জড়িত রয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতি ও চুরির কাজে ব্যবহৃত ঘর ভাঙ্গার যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন, গত ৩ জুলাই রাতে নগরীর এয়ারপোর্ট থানাধীন ফিসারী রোড এলাকায় মনোয়ার হোসেনের বাড়িতে ডাকাতি সংগঠিত হয়। যে ঘটনায় নগদ ৫৩ হাজার টাকা ও ১৪ ভরি স্বর্ণালংকার লুন্ঠিত হয়েছে। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি ডাকাতির মামলা দায়ের করা হয়।
অপরদিকে একই থানার কাশিপুর চৌহঠা এলাকায় সাবেক ব্যাংক কর্মকর্তা মঞ্জুর মোর্শেদের বাড়িতে গত ১১ আগষ্ট দিবাগত রাতে চুরিসহ সাবেক ব্যাংক কর্মকর্তাকে হত্যা করা হয়। এ ঘটনায়ও অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ কমিশনার আরও বলেন, একটি ঘটনার সাথে অপরটির যোগসূত্র না থাকলেও ঘটনার কার্যপ্রণালী একই রকম হওয়ায় থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশকে (ডিবি) ছায়া তদন্তের নির্দেশ দেয়া হয়। এরপর তারা তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পেশাদার ডাকাতদলের সদস্য তরিকুল ইসলাম শাকিব (২৮) ও আলমগীর হাওলাদারকে (৪০) বৃহস্পতিবার দুপুরে নগরীর শের-ই-বাংলা সড়ক এলাকা থেকে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দুটি ঘটনার সাথে তারাসহ তাদের গ্রুপের অন্য সদস্যরাও জড়িত রয়েছে। এরপর তাদের দেয়া তথ্যানুযায়ী পটুয়াখালী থেকে ডাকাত দলের অপর সদস্য জামাল উদ্দিনকে (৪২) গ্রেফতার করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর