সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

মেলান্দহে অটোরিক্সা ছিনতাই

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১, ২:০৪ অপরাহ্ন

জামালপুরের মেলান্দহে অটোরিকশা চালককে নেশা  খাইয়ে ছিনতাইকারী অটোরিকশা নিয়ে উধাও হয়েছে।  ২-সেপ্টেম্বর  সকালে শহিদুল ইসলাম কালুর অটোরিকশা চালক হাসমত আলী পিতা: মৃত নাজের উদ্দিন মালঞ্চ গ্রামে ভাড়া উদ্দেশ্যে কালুর বাড়ি থেকে নিয়ে যায়। ইসলামপুর মেলান্দহের শেষ সীমান্ত বীর হাতিজা এ ঘটনাটি ঘটে। মেলান্দহ উপজেলার ৫ নং নয়ানগর ইউনিয়নে মালঞ্চ গ্রামের শহিদুল ইসলাম কালু শেখ সেনা কল্যান সংস্থা থেকে কিস্তিতে একটি অটো গাড়ি ক্রয় করে।শহিদুল ইসলাম কালু শেখ ৫ নং নয়ানগর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশের চাকুরী করেন। অটোরিকশাটি ভাড়া দিয়ে সে পরিবারের ভরণ-পোষণ করতেন। হাসমত আলী প্রতিদিন সকালে অটো গাড়ীটি কালু শেখের কাছ থেকে ভাড়া নেয়। সাড়ে ৯ টা দিকে অজ্ঞাত ব্যক্তিরা নেশা খাইয়ে অজ্ঞান হয়ে পড়লে দুর্বৃত্তরা তাকে বীর হাতিজা এলাকায় ফেলে রেখে অটোগাড়িটি নিয়ে পালিয়ে যায়। হাতিজা এলাকায় লোকজন হাসমত আলীকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে নিকটবর্তী ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর