বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

দুই কেজি গাঁজাসহ সেলিম বালী গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

বরিশালের গৌরনদী উপজেলার ঘেয়াঘাট নামক এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ সেলিম বালী (৫৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত সেলিম উজিরপুর উপজেলার মধ্য ধামুরা গ্রামের মৃত অহেদ বালীর পুত্র।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই কেজি ৩২০ গ্রাম গাঁজাসহ সেলিমকে গ্রেফতার করেন বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা। একইদিন রাতে র‌্যাবের ডিএডি আবুল কালাম আজাদ বাদী হয়ে গ্রেফতারকৃত সেলিম এবং তার দুই সহযোগি বাবু মোল্লা ও ফাহিম সরদারের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর