সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

পূর্বশত্রুতার জের ধরে কৃষকের ১৫০০ ফল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

বেলার হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ আগস্ট, ২০২১, ৬:২৪ অপরাহ্ন

খাগড়াছড়ির রামগড়ে গতকাল মঙ্গলবার রাতে একটি ফল বাগানের দেড় হাজার গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের মাহবুব নগর গ্রামে কৃষক আব্দুর রহিমের বাগানে এই ঘটনা ঘটে।পূর্ব শত্রুতার জের ধরে এই কান্ড ঘটিয়েছে বলে দাবী করছেন ভুক্তভোগী কৃষক আব্দুর রহিম।এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানান তিনি।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রহিম জানান,প্রায় ১০ একর জায়গা জুড়ে ১৫০০ ফলের গাছ রোপন করেছিলেন তিনি।বাগানটি পেঁপে,আম এবং মাল্টা ফলের চারা দিয়ে সাজিয়েছিলেন।বাগান পরিচর্যায় ভূমি উন্নয়ন, চারা কেনা, শ্রমিক খরচ ও লিজ মানিসহ সবমিলে প্রায় ১৫ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন তিনি।করোনাকালীন সময়ে পুঁজি না থাকা লোন নিয়ে তিনি এই বাগান করেছিলন।তার প্রতিবেশী মনির হোসেনের সাথে জমি নিয়ে তার বিরোধ দেখা দেয়।তিনি অভিযোগ করে বলেন,তার প্রতিবেশী মনির বিভিন্ন ভাবে তার জমি দখলের জন্য চেষ্টা করে আসছে।বিভিন্ন সময় তাকে জমি ছেড়ে দেয়ার জন্য হুমকি দিতেন।জমি ছেড়ে না দেওয়ায় তাকে জমি ছেড়ে দেয়ার জন্য হুমকি দিতেন।জমি ছেড়ে না দেওয়ায়  মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে মনির এবং তার সহযোগী হাসান,শান্ত,সুফিয়ান সহ আরো অনেকে তার বাগানের ফল গাছ কেটে ফেলেছেন। তার বাগানে দেড় হাজার ফলের গাছ ছিলো বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মনির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান এই ঘটনায় তিনি জড়িত নন।

রামগড় থানা পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র কর জানান, এমন একটি ঘটনা তিনি শুনেছেন।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর