সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আলমডাংগায় পরকীয়া প্রেমিকসহ গৃহবধূ আটক

আলমডাঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ আগস্ট, ২০২১, ১১:২২ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গার সরোজগঞ্জের গৃহবধু পরকীয়া প্রেমিকসহ আলমডাঙ্গায় আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে। স্বামীপক্ষ থানায় কোন অভিযোগ করতে অসম্মতি জানালে পুলিশ তাদের ছেড়ে দেয়। জানা গেছে, সরোজগঞ্জের শাহজাহানের ছেলে হোমিও ডাক্তার মিলন ১০ বছর আগে বিয়ে হয় আলমডাঙ্গার দুর্লভপুর গ্রামের আনারুলের মেয়ে সুমির সাথে। অথচ, বিয়ের আগে থেকেই দুর্লভপুর গ্রামের হ্যাবা সর্দ্দারের ছেলে বিপ্লবের সাথে সুমির প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পরও তাদের সম্পর্ক প্রায় ১০ বছর ধরে চলমান রয়েছে। এরই মাঝে তারা বিভিন্ন স্থানে পরিচিতদের সহযোগিতায় ডেটিং করে আসছিল।একবার তারা বাড়ি থেকে পালিয়েছিল বলেও জানায়। স্বামীর অনাপত্তির সুযোগে সে বার সুমি খাতুন স্বামীগৃহে ফিরে যায়। তাদের বেপরোয়া পরকীয়ায় বিবাহিত বিপ্লব ও সুমি খাতুনের বাপের পরিবারে অশান্তি বিরাজ করছিল। গত সোমবার সুমি খাতুন আলমডাঙ্গার মাদ্রাসাপাড়ায় তার মামাতো বোনের (জনৈক ব্যাংকারের ভাড়া বাড়ি) বেড়াতে যায়। সেখানে প্রেমিক প্রবর বিপ্লবকে সুমি খাতুন ডেকে নেয়।এ বিষয়টি জানাজানি হলে সুমির কলেজপড়ুয়া ভাই ও বাপ ঘটনাস্থলে ছুটে যায়। সুমির ভাই তার বহু বন্ধুবান্ধবকে ডেকে নেয় ঘটনাস্থলে। এক পর্যায়ে বিপ্লব দুই তলা থেকে পালিয়ে গেলে তাকে তাড়িয়ে ধরে উত্তম-মধ্যম দেওয়া হয়। বিষয়টি থানা পুলিশ জেনে গেলে তাদেরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। সংবাদ পেয়ে সুমির স্বামী ও শ্বশুর শ্বাশুড়ি থানায় যান। তারা এ ঘটনায় কোন অভিযোগ জানাতে অস্বীকৃতি জানালে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর