বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আত্রাই নদীতে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার

জসিম উদ্দিন জনি, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

নওগাঁর আত্রাইয়ে ছোট নদীতে আড়াআড়ি বাঁশের বেড়া দিয়ে পানি প্রবাহের বাধা সৃষ্টি করে ছোট-বড় বিভিন্ন ধরনের মাছ শিকার করছে কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার পাঁচুপুর ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া আত্রাই ছোট নদীর বিভিন্ন জায়গায় নদীর পানি প্রবাহের বাধা সৃষ্টি করে বানা দিয়ে মাছ স্বীকার করছে। শুধু নদীতেই না উপজেলার বিভিন্ন মাঠে, বিভিন্ন কালভার্টের মুখে ও বানা দিয়ে অবৈধভাবে মাছ স্বীকার করছে তারা।

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে এসব অবৈধ ভাবে বানা দিয়ে মাছ শিকার করার বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানান, কিছু স্থানীয়রা প্রভাবশালী ব্যক্তিরা নদীতে মাঠে কালভার্টের মুখ সহ বিভিন্ন জায়গায় যেভাবে বানা দিয়ে মাছ শিকার শুরু করেছে, এতে করে একদিকে যেমন নদীতে পানির প্রবাহের বাধা সম্মুখীন হচ্ছে, পাশাপাশি মাছের প্রজনন ক্ষেত্র চরমভাবে হুমকির সম্মুখীন হচ্ছে।

সরকারি নিয়ম অমান্য করে মাছ শিকার করার কারণে, স্থানীয় জেলে পরিবারগুলো মাছ শিকার করতে না পারায় জীবন-জীবিকা নিয়ে বিপাকে পড়বেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাঁশের তৈরি বানা দিয়ে অবৈধ ভাবে মাছ শিকার করার বিষয়ে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ জানান, আমাদের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে। খুব দ্রুত এসব অবৈধ ভাবে মাছ শিকার করা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগতভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর