শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখমের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় হাফিজিয়া মাদরাসার এক শিশু শিক্ষার্থী সাব্বির বিশ্বাসকে (১২) পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে। এমন অভিযোগ উঠেছে উপজেলার পার ভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের রাঙ্গালিয়া আল হেরা নূরানী স্কুল এন্ড হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম রাজিবের বিরুদ্ধে। সাব্বির অত্র ইউনিয়নের কাশিপুর গ্রামের মোঃ খোকন বিশ্বাসের ছেলে।

জানা যায়, সাব্বির গতকাল ১৮ আগস্ট দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি এসে রাত্রে মাদ্রাসায় ফিরে না গিয়ে পর দিন ১৯ আগস্ট সকালে মাদ্রাসায় গিয়ে উপস্থিত হয়। সকাল ছয়টা অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম রাজিব ওই ছাত্রকে কাঁচা কঞ্চি দিয়ে এলোপাতাড়ি ভাবে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। কিছুক্ষণ পরে ওই ছাত্র আঘাতের যন্ত্রণা সইতে না পেরে বাড়িতে এসে তার বাবা ও মাকে বলে। শিক্ষার্থীর বাবা সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ আশরাফুজ্জামানের কাছে মৌখিক অভিযোগ করেন এবং ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ করেন।

শিশু শিক্ষার্থীর বাবা খোকন বিশ্বাস বলেন, আমার ছেলেকে নির্যাতনের বিচার চাই। ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার এএসআই নুরজাহান লিখিত অভিযোগ প্রাপ্তি স্বীকার করে বলেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর