বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

সিংড়ায় ভ্যানচালককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, ইউপি সদস্য আটক

সিংড়া(নাটোর)প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

নাটোরের সিংড়ায় মিজু আহমেদ (৩৫) নামের এক ভ্যানচালককে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাজপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য ফজর আলীকে (৩৮) আটক করেছে সিংড়া থানা পুলিশ। এ বিষয়ে মিজু আহমেদ এর মা মর্জিনা বেগম বাদী হয়ে ৪ জনকে আসামী করে সিংড়া থানায় মামলা দায়ের করেছেন।
ভূক্তভোগী মিজু আহমেদ অত্র ইউনিয়নের খরসতি গ্রামের মোতালেব কাজীর পুত্র।

জানা যায়, সোমবার রাত ৮টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের খরসতি বাজারে ইউপি সদস্য ফজর আলীর ২য় স্ত্রী রেখার দোকানে আসে তাঁরই মামাতো ভাই ভ্যানচালক মিজু আহমেদ। এসময় রেখার স্বামী ফজর আলী ভেতরে প্রবেশ করেই মিজুকে বেদম প্রহার করতে থাকে। পরে তাঁকে ঘরের খুটির সাথে বেঁধে লোহার রড দিয়ে মারপিট করে। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। পরে পুলিশ এসে মিজু আহমেদকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানান, এ খবর পাওয়া মাত্র আমি ঘটনাস্থলে যাই। ভ্যানচালককে পাশবিক নির্যাতন করা হয়েছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, ভ্যানচালককে মারধরের ঘটনায় তাঁর মায়ের করা মামলায় ইউপি সদস্য ফজর আলীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর