বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

গৌরনদীতে ইয়াবা ও গাঁজাসহদুই বিক্রেতা গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

গোপন সংবাদের ভিত্তিতে জেলার গৌরনদী মডেল থানা পুলিশ শনিবার দুপুরে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ একাধিক মাদক মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই অহিদ মিয়া, এএসআই পিনাকি সিকদার ও আসাদুল ইসলাম, গৌরনদীর দক্ষিণ পালরদী গ্রামে অভিযান চালিয়ে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেন। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, গ্রেফতারকৃত বিশ্বজিৎ বনিকের (৩৪) বিরুদ্ধে মাদক আইনে মুলাদী থানায় চারটি ও বরিশাল বিমানবন্দর থানার একটি এবং কাওসার খানের (৪২) বিরুদ্ধে বিমানবন্দর থানার একটি ও গৌরনদী মডেল থানা একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর ওইদিনই গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর