বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

অবৈধ সম্পর্কের কারণে গণধোলাই

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

বিয়ের প্রলোভনে রাতের আধারে স্বামী পরিত্যাক্তা এক নারীর সাথে শারিরিক সম্পর্ক করতে গিয়ে এলাকাবাসীর গণধোলাইয়ের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মামুন বেপারী (৩৫) নামের এক লম্পট যুবক। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বেজগাতী গ্রামের।
শুক্রবার সকালে এক সন্তানের জননী ওই নারী জানান, একই গ্রামের মজিবর বেপারীর পুত্র মামুন বেপারী বিয়ের প্রলোভনে একাধিকবার তার সাথে শারিরিক সম্পর্ক করেছে। বর্তমানে বিয়ের জন্য চাঁপ প্রয়োগ করা হলে সে নানাতালবাহানা শুরু করেন।

তিনি আরও বলেন, ঘটনার দিন (৯ আগস্ট) রাতে মামুন তার বসতঘরে যাওয়ার সময় পার্শ্ববর্তী বাড়ির কয়েকজন যুবকের সাথে মামুনের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে নাঈম হোসেন নামের একজনকে পিটিয়ে গুরুত্বর আহত করে মামুন। পরবর্তীতে স্থানীয়রা মামুনকে মারধর করেছে বলে শুনেছি।

হাসপাতালে চিকিৎসাধীন মামুন বেপারী বলেন, কোন কারণ ছাড়াই রাস্তা দিয়ে যাবার সময় স্থানীয় হৃদয় সরদার, মান্নান শিকদার, হাফেজ হাওলাদার ও রাশেদ হাওলাদার তার ওপর হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে। হামলার ঘটনায় তিনি (মামুন) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও উল্লেখ করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর