বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

পালরদী নদী থেকে বালু উত্তোলন, একজনের কারাদন্ড

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

বরিশালের গৌরনদী উপজেলার পালরদী নদী থেকে অবৈধ উপায়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে সুজন ফকির নামের একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি দুইটি অবৈধ ড্রেজার জব্দ করা হয়েছে। দন্ডপ্রাপ্ত সুজন উপজেলার বড় কসবা গ্রামের সামসুল হকের পুত্র।

মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর বাউরগাতী এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে নদী থেকে বালু উত্তোলনের সাতে জড়িত সুজনকে আটক করা হয়। পরে আটককৃত সুজনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর অধীনে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স। এসময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার এসআই ইমাম হোসেনসহ অন্যান্যরা।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর