বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

লামায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন ধ্বংস

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দবান) প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

বান্দরবানের লামায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ২টি ড্রেজার মেশিন ও বালি তোলার পাইপসহ সরঞ্জামাদি ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ আগষ্ট) দুপুরে উপজেলার আজিজনগর ইউনিয়নের আমতলী (৯ নং ওয়ার্ড) এলাকায় এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকীম ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজা রশীদ এই অভিযান চালিয়েছেন। অভিযানে সহযোগিতা করে গ্রাম পুলিশ ও আনসার।

নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট (হাকীম) ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজা রশিদ প্রতিবদককে বলেন, লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের আমতলী এলাকায় ডলুখাল তীরবর্তীতে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি চক্র। বালু উত্তোলন ও ট্রাকে পরিবহনের ফলে প্রাকৃতিক পরিবেশ নষ্টের পাশাপাশি এলাকার সড়কগুলো নষ্টসহ রাষ্ট্রীয় সম্পদ হচ্ছে।

সেক্ষেত্রে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের ২টি ড্রেজার মেশিন ও বালি তোলার পাইপসহ সরঞ্জামাদি ধ্বংস করে দেয়া হয়।

জানায়,বড় বড় বালির উত্তোলিত দুইটি স্তুপ স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার এর জিম্বায় রাখা হয়েছে। পরে নিলাম দেওয়া হবে জানান অফিস সূত্র।
তবে ঘটনায় সংবাদ পেয়ে ড্রেজার মেশিনের মালিকসহ কাজে জড়িত কাউকে পাওয়া যায়নি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর