মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

গৌরনদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১, ৫:১৮ অপরাহ্ন

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের একটি ঘের থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পরেছে ঘেরপারের বসতবাড়ি ও আশপাশের স্থাপনা। বালু উত্তোলনকারীরা এলাকায় প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেননা।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা জানান, গত দুইদিন যাবত রুবেল হাওলাদার নামের এক ব্যক্তি অবৈধ ড্রেজার বসিয়ে বানিজ্যিকভাবে হরহর গ্রামের শাহজাহান সরদার ও মিদুল নামের দুই ব্যক্তির যৌথ ঘের থেকে বালু উত্তোলন করে আসছে। এতে শাহজাহান সরদার ও মিদুলের সম্মতি থাকলেও বালু উত্তোলনের ফলে ক্ষতির আশংকা করছেন ঘেরপারের বাসিন্দারা। অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর