মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১, ৫:১০ অপরাহ্ন

জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গড়িয়াগাভা গ্রামের সপ্তম শ্রেণীর এক স্কুুল ছাত্রীকে অপহরণের পরে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মামলা দায়েরর সত্যতা স্বীকার করেছেন থানার ওসি আলী আরশাদ।
এর আগে বুধবার দিবাগত রাতে নির্যাতিতা শিক্ষার্থীর বাবা বাদি হয়ে দুই যুবকের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলো-পাশ্ববর্তী গড়িয়া গ্রামের জামাল ঘরামীর পুত্র জসীম ঘরামী (৩২) ও বাবুল রাঢ়ীর পুত্র ইসমাইল রাঢ়ী (২৮)।
এজাহারে জানা গেছে, গড়িয়াগাভা গ্রামের নির্যাতিতা ওই স্কুল ছাত্রীকে পার্শ্ববর্তী গড়িয়া গ্রামের জসীম ঘরামী দীর্ঘদিন থেকে যৌণ হয়রানী করে আসছিলো। তারই ধারাবাহিকতায় গত ৩ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নির্যাতিতা শিক্ষার্থী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে বের হয়। এসময় জসীম ঘরামী ও তার সহযোগি ইসমাইল রাঢ়ী ওই ছাত্রীকে অপহরণ করে ইসমাইলের বাসায় নিয়ে যায়। সেখানে ইসমাইলের সহযোগিতায় ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে জসীম।
উজিরপুর মডেল থানার ওসি মো. আলী আরশাদ বলেন, মামলার আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর